সিন্দুকটি মন্দিরে নিয়ে আসা হয়েছে
1. এরপর রাজা শলোমন ইস্রায়েলের সমস্ত প্রবীণ ব্যক্তি, পরিবারগোষ্ঠীর প্রধান ও নেতাদের তাঁর কাছে জেরুশালেমে ডেকে পাঠালেন
2. অতঃপর এথানীম মাসে অর্থাত্ সপ্তম মাসে ফসল সঞ্চয়ের উত্সবের সময় ইস্রায়েলের সমস্ত বাসিন্দা এসে রাজা শলোমনের সঙ্গে য়োগদান করল
3. সমস্ত প্রবীণরা এসে নির্দিষ্ট স্থানে পৌঁছানোর পর যাজকরা
4. সেই প্রভুর পবিত্র সিন্দুক, ঈশ্বরের উপাসনার জন্য ব্যবহৃত পবিত্র তাঁবুটি ও তাঁবুর জিনিসপত্র বয়ে নিয়ে চলল
5. রাজা শলোমন ও ইস্রায়েলের সমস্ত বাসিন্দারা সেই পবিত্র সিন্দুকের সামনে একত্রিত হবার পর অগণিত পশু বলি দেওয়া হল
6. তারপর যাজকরা প্রভুর এই পবিত্র সিন্দুকটিকে মন্দিরের পবিত্রতম স্থানে যেখানে সিন্দুক রাখার জায়গা সেখানে স্থাপন করল
7. সিন্দুকটিকে করূব দূতদের মূর্ত্তির ডানার তলায় এমনভাবে রাখা হল, যাতে দেবদূতদের ছড়ানো ডানা সেই সিন্দুকটা ও সিন্দুকটার বহন-দণ্ডের ওপর মেলা থাকে
8. বহন-দণ্ডগুলো খুবই লম্বা ছিল
9. সিন্দুকের মধ্যে কেবল দুটি পবিত্র প্রস্তর ফলক রাখা ছিল
10. যাজকরা পবিত্র সিন্দুকটিকে পবিত্রতম স্থানের পবিত্র জায়গায় রেখে বেরিয়ে আসার পর, প্রভুর মন্দিরটি অলৌকিক মেঘেভরে গেল
11. মন্দিরটি প্রভুর মহিমাযভরে যাওয়ায় যাজকরা তাঁদের কাজ শেষ করতে পারলেন না
12. তখন শলোমন বললেন:“প্রভু আকাশের ঐ জাজ্বল্যমান সূর্য় নিজেই গড়েছেন, কিন্তু তিনি থাকবার জন্য ঘন মেঘকে বেছে নিয়েছেন
13. হে প্রভু, চির দিন তোমার থাকার জন্য আমি এই সুন্দর মন্দিরটি বানিয়েছি
কাজ সমাপ্তিতে সলোমনের বক্তৃতা
14. ইস্রায়েলের সমস্ত বাসিন্দা তখন সেখানে দাঁড়িয়েছিল, তাই রাজা শলোমন তাদের দিকে ফিরে, ঈশ্বরকে তাদের আশীর্বাদ করতে অনুরোধ করলেন
15. তারপর শলোমন এক সুদীর্ঘ মন্ত্রোচ্চারণে প্রভুর প্রার্থনা করলেন
16. “আমি আমার সমস্ত লোকদের, ইস্রায়েলীয়দের মিশর থেকে নিয়ে এসেছি, কিন্তু এখনও পর্য়ন্ত আমি আমার মন্দির বানানোর জন্য ইস্রায়েলের কোন নগর বেছে নিই নি
17. “আমার পিতা দায়ূদ প্রভু ইস্রায়েলের ঈশ্বরের জন্য একটি মন্দির বানাতে খুবই উত্সুক ছিলেন
18. কিন্তু প্রভু, আমার পিতা দায়ূদকে বললেন, ‘আমি জানি, আমার প্রতি তোমার আনুগত্য প্রকাশের জন্য তুমি একটা মন্দির বানাতে চাও
19. কিন্তু তোমাকে নয়, আমি এই মন্দির বানানোর জন্য তোমার পুত্রকে বেছে নিয়েছি
20. “প্রভু য়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন আজ তিনি সেই কথা রাখলেন
21. পবিত্র এই সিন্দুকটি রাখার জন্য আমি মন্দিরের ভেতর একটা জায়গা রেখেছি
সলোমনের উৎসর্গের প্রার্থনা
22. তারপর শলোমন প্রভুর বেদীর সামনে গিয়ে দাঁড়ালেন আর সবাই তাঁর সামনে গিয়ে দাঁড়াল
23. এবং বললেন:“হে প্রভু ইস্রায়েলের ঈশ্বর, পৃথিবীর এই আকাশে এবং এই পৃথিবীতে আপনার মতো কোন ঈশ্বরই নেই
24. আপনি আপনার সেবক আমার পিতা দায়ূদকে যা প্রতিশ্রুতি দিয়েছিলেন তা রেখেছেন
25. এখন প্রভু, ইস্রায়েলের ঈশ্বর এবার আপনি আমার পিতা দায়ূদকে দেওয়া অন্য প্রতিশ্রুতিগুলোও পূরণ করুন
26. আবার প্রভু, ইস্রায়েলের ঈশ্বর, আমি আপনাকে আমার পিতাকে দেওয়া এই প্রতিশ্রুতি অনুগ্রহ করে পালন করতে বলছি
27. “কিন্তু হে প্রভু, আপনি কি সত্যিই আমাদের সঙ্গে এই পৃথিবীতে বাস করবেন? ঐ বিশাল আকাশ আর স্বর্গের উচ্চতম স্থান, এমন কি স্বর্গের শিখর স্থান আপনাকে ধরে রাখতে পারে না
28. কিন্তু দয়া করে আপনি আমার প্রার্থনা ও মিনতি মনে রাখবেন
29. অতীতে আপনিই বলেছিলেন, ‘আমি ওখানে সম্মানিত হবো
30. প্রভু আমি ও আপনার ইস্রায়েলের অনুচররা এখানে এসে আপনার কাছে যা প্রার্থনা করবো তার প্রতি আপনি সজাগ থাকবেন
31. “কোন ব্যক্তি যদি অপর কোন ব্যক্তির প্রতি অন্যায আচরণ করে তাহলে তাকে এই বেদীতে নিয়ে আসা হবে
32. আপনি স্বর্গ থেকে সেকথা শুনে তার যথায়থ বিচার করবেন
33. “হয়তো কখনও কখনও আপনার ইস্রায়েলের ভক্তরা আপনার বিরুদ্ধে পাপাচরণ করবে, শত্রুরা তাদের পরাজিত করবে
34. আপনি অনুগ্রহ করে স্বর্গ থেকে সেই প্রার্থনা শুনে আপনার ইস্রায়েলের ভক্তদের অপরাধ মার্জনা করে, তাদের হৃত বাসভূমিতে তাদের ফিরিযে আনবেন
35. “যদি তারা আপনার বিরুদ্ধে পাপাচার করে, আপনি তাদের জমিতে খরা আনবেন
36. তখন আপনি স্বর্গ থেকে তাদের প্রার্থনায সাড়া দেবেন আর আমাদের পাপ ক্ষমা করবেন
37. “হয়তো এই জমি এতোই শুকিয়ে যাবে য়ে এখানে আর কোন ফসল জন্মাবে না
38. কখনও যদি এরকম কিছু ঘটে আর তখন যদি অন্তত একজনও তার পাপের কথা স্মরণ করে অনুতপ্ত চিত্তে এই মন্দিরের দিকে দুহাত বাড়িযে প্রার্থনা করে,
39. তাহলে আপনি আপনার স্বর্গের বাসভূমি থেকে তার সেই ডাকে সাড়া দেবেন
40. যাতে যত দিন তারা এখানে তাদের পূর্বপুরুষদের, আপনার দেওয়া এই ভূখণ্ডে বাস করে তত দিন আপনাকে ভয ও ভক্তি করে চলে
41. দূর দূরান্তরের লোক আপনার মহিমা ও ক্ষমতার কথা জানতে পেরে এখানে এই মন্দিরে এসে প্রার্থনা করবে
42. আপনি আপনার স্বর্গের বাসভূমি থেকে তাদের প্রার্থনায সাড়া দিয়ে, তাদের মনোবাঞ্ছা পূর্ণ করবেন
43. আপনি আপনার স্বর্গের বাসভূমি থেকে তাদের প্রার্থনায সাড়া দিয়ে, তাদের মনোবাঞ্ছা পূর্ণ করবেন
44. “কখনও কখনও আপনাকে আপনার অনুচরদের শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করার নির্দেশ দিতে হবে
45. স্বর্গ থেকে আপনি তাদেরও প্রার্থনায সাড়া দিয়ে তাদের সাহায্য করবেন
46. আপনার লোকরা আপনার বিরুদ্ধে পাপাচরণ করবে
47. সেই দূরের দেশে বসে আপনার লোকরা কি হয়েছে ভেবে তাদের পাপ কর্মের জন্য অনুতপ্ত হয়ে আবার আপনারই কাছে প্রার্থনা করে বলবে, ‘আমরা পাপ করেছি
48. সেই দূর দেশে থেকেও তারা এই দেশের দিকে ঘুরে দাঁড়াবে
49. তাহলে স্বর্গ থেকে আপনি তাদের ডাকে সাড়া দেবেন
50. আপনার লোকদের তাদের পাপ থেকে মুক্তি দেবেন এবং আপনার প্রতি তাদের পাপাচরণকে ক্ষমা করবেন
51. মনে রাখবেন, ওরা আপনারই ভক্ত
52. “প্রভু ঈশ্বর, দয়া করে যখনই আমি এবং আপনার ইস্রায়েলের লোকরা আপনার কাছে প্রার্থনা করবো, তখনই সেই প্রার্থনায সাড়া দেবেন
53. পৃথিবীর সমস্ত লোকদের মধ্যে থেকে তাদের আপনি নিজে আপনার একান্ত ভক্ত হিসেবে বেছে নিয়েছেন
সলোমন সমাবেশকে আশীর্বাদ করেন
54. শলোমন বেদীর সামনে হাঁটু গেড়ে বসে দুহাত আকাশে তুলে ঈশ্বরের কাছে এই সুদীর্ঘ প্রার্থনা করবেন
55. তারপর উচ্চ স্বরে ঈশ্বরকে ইস্রায়েলের সমস্ত মানুষকে আশীর্বাদ করতে বললেন
56. “প্রভুর প্রশংসা করো! তিনি তাঁর লোকদের, ইস্রায়েলের বাসিন্দাদের বিশ্রাম দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন, কথা মতো তিনি আমাদের বিশ্রাম দিয়েছেন
57. আমি প্রার্থনা করি, প্রভু, আমাদের ঈশ্বর য়ে ভাবে আমাদের পূর্বপুরুষদের সঙ্গে ছিলেন, ঠিক সে ভাবেই য়েন তিনি আমাদেরও পাশে থাকেন, কখনও আমাদের পরিত্যাগ না করেন
58. আমি প্রার্থনা করছি য়ে আমরা সকলে তাঁকেই অনুসরণ করব
59. আমি আশা করছি আমাদের প্রভু ঈশ্বর সর্বদা এই প্রার্থনার কথা এবং আমার অনুরোধ মনে রাখবেন
60. প্রভু যদি তা করেন তাহলে সমস্ত পৃথিবীবাসী জানতে পারবে য়ে প্রভুই একমাত্র সত্য ঈশ্বর
61. তোমরা সকলে আমাদের প্রভু ঈশ্বরের প্রতি অনুগত এবং সত্যবদ্ধ থাকবে এবং তাঁর বিধি ও আদেশগুলি এখনকার মতোই ভবিষ্যতেও মেনে চলবে
সলোমন মন্দির উৎসর্গ করেন
62. তারপর রাজা শলোমন ও ইস্রায়েলের লোকরা এক সঙ্গে প্রভুর উদ্দেশ্যে বলিদান করলেন
63. সেদিন শলোমন মঙ্গল নৈবেদ্য হিসেবে 22,000 গবাদি পশু ও 1,20,000 মেষ বলি দিয়েছিলেন
64. এছাড়া রাজা শলোমন হোমবলি, শস্য নৈবেদ্য এবং বলিপ্রদত্ত পশুর চর্বি নৈবেদ্য দিয়ে মন্দির প্রাঙ্গণটি উত্সর্গ করলেন
65. সেদিন মন্দিরে থেকে রাজা শলোমন ও ইস্রায়েলের লোকরা এই ভাবে ছুটিউদযাপন করেছিল
66. পরের দিন শলোমন সকলকে বাড়ীতে ফিরে য়েতে বললেন